Annapurna Bhandar : অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি কি করতে হবে? কোন কাজ করলে টাকা পাওয়া যাবে

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে : নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল। এ অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন।


অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে? কোন কোন কাজ করলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে?

নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় জানিয়ে দিলেন স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণিকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি কি করতে হবে

NEXT: কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন?


অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে আপনাকে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি  অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে আপনাকে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা বি ডি ও অফিসে যোগাযোগ করতে হবে।


আপনি যদি অফলাইনের অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে ফরম জমা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফর্মটি অনলাইনে জমা করতে হবে|  অর্থাৎ আপনি অনলাইন ফর্ম ফিলাপ করে দেবেন|  গ্রাম পঞ্চায়েতে  কাজের গাফিলতির জন্য জন্য অনেকের  ফর্ম জমা পড়েনি।


আপনার মোবাইলে যদি এই মেসেজটি এসে থাকে  ‘’অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩০০০ টাকা প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার।’  তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করুন আপনার টাকা ঢুকে যাবে। এই মেসেজটি আসার মানে আপনার ফর্ম জমা পড়েছে।


যদি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে দেখেন যে 'Application Under Process' তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে এবং কাজ শুরু হয়েছে। পরের লটে টাকা পেয়ে যাবেন চিন্তার কিছু কারন নেই।


যদি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে দেখেন যে 'Application Rejected' তাহলে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বারের জন্য ফর্ম কারকেশন এর সুযোগ দেওয়া হবে।

আর যদি আপনি অফলাইনের আবেদন করে থাকেন তাহলে আমার মতে অনলাইনে নতুন করে আবেদন করুন।এতে কাজ দ্রুত হবে।


জেনে নিন : কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি?


FAQ: অন্নপূর্ণা টাকা না পেলে যা করবেন? যদি আপনার নাম তালিকাভুক্ত থাকে কিন্তু অ্যাকাউন্টে টাকা না আসে, তবে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন: ১. ব্যাঙ্ক লিঙ্ক যাচাই: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে যুক্ত (Aadhaar Seeding/Mapping) আছে কিনা তা এনপিসিআই (NPCI)-এর পোর্টালে গিয়ে পরীক্ষা করুন।

২. স্ট্যাটাস চেক: অফিসিয়াল পোর্টালে গিয়ে 'Track Application' বা স্ট্যাটাস চেক অপশন থেকে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখুন।

৩. সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ: নিকটবর্তী বিডিও (BDO) বা মিউনিসিপালিটি অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বরসহ যোগাযোগ করুন।

৪. তথ্য আপডেট: যদি অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল থাকে, তবে পোর্টালে লগইন করে বা অফিসে যোগাযোগ করে তা সংশোধন করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url