অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? দ্রুত সমাধান পেতে এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে : নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল। এ অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন।

অন্নপূর্ণা যোজনা সমাধানর টাকা পাননি? দ্রুত সমাধান পেতে এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে আপনাকে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি  অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে আপনাকে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা বি ডি ও অফিসে যোগাযোগ করতে হবে।

আপনি যদি অফলাইনের অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে ফরম জমা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফর্মটি অনলাইনে জমা করতে হবে|  অর্থাৎ আপনি অনলাইন ফর্ম ফিলাপ করে দেবেন|  গ্রাম পঞ্চায়েতে  কাজের গাফিলতির জন্য জন্য অনেকের  ফর্ম জমা পড়েনি।

আপনার মোবাইলে যদি এই মেসেজটি এসে থাকে  ‘’অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩০০০ টাকা প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার।’  তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করুন আপনার টাকা ঢুকে যাবে। এই মেসেজটি আসার মানে আপনার ফর্ম জমা পড়েছে।


অন্নপূর্ণা যোজনার হেল্পলাইনের নম্বর ? 

আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তার জন্য রয়েছে হেল্পলাইনে ফোন নম্বর। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করেছে নবান্ন। রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর 8282082820

আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান, তাহলে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করতে পারবেন এই নম্বরে। 

এছাডা়ও ই-মেল করে অভিযোগ জানাতে পারেন। মেইল করতে হবে asap@wb.gov.in এই আইডিতে। এই মেল আইডি-তে অভিযোগও জানানো যাবে। প্রশাসন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটি সাইট তৈরি করেছেন। যাতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক সব উপভোক্তাদের নাম দেখা যাবে।

Previous Post
No Comment
Add Comment
comment url