অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এখনও? কারা কারা পাবেন না তা স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কারণ: নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল। এ অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। কারা টাকা পাবেন , কারা পাবেন না, তা সবিস্তার জানালেন মন্ত্রী।


কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন | অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার কারণ

অন্নপূর্ণা যোজনায় বাতিল 26 লক্ষ আবেদনকারী: নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় জানিয়ে দিলেন স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণিকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।

অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার কারণ
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি , কারা কারা পাবেন না

  • কোনো মহিলা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা  পাবেন না।
  • আয়কর দাতারা এই সুবিধা পাবেন না। 
  • যাঁরা অবৈধ অভিবাসী , তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
  • যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাঁরা এই সুবিধা পাবেন না। 
  • একাধিক বিবাহযুক্ত পরিবার হলে ,তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন। 
  • আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। 
  • পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে মহিলাদের নাম বাদ পড়েছে, সেই মহিলারা আপাতত এই যোজনার সুবিধা পাবেন না (ট্রাইব্যুনলে আবেদনকারীরা পাবেন ) ।
  • যাঁদের নথিতে কোনো ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে?

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে আপনাকে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে আপনাকে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা বি ডি ও অফিসে যোগাযোগ করতে হবে।
Previous Post
No Comment
Add Comment
comment url