কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF ডাউনলোড | Krishak Bandhu Verification Form 2026 pdf Download
পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বর্তমানে উপভোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন (Field Verification) প্রক্রিয়া চলছে। এই কারণে অনেকেই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF খুঁজছেন। ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগীর পরিচয়, জমির তথ্য, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে, যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকরাই প্রকল্পের সুবিধা পান।
কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF | Krishak Bandhu Verification Form 2026
এই প্রতিবেদনে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম PDF ডাউনলোড লিঙ্ক, ফর্মে কী কী তথ্য দিতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট, ফর্ম পূরণের নিয়ম এবং ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
![]() |
| Krishak Bandhu Verification Form 2026 pdf |
প্রকল্পের নাম কৃষক বন্ধু (Krishak Bandhu)
বার্ষিক আর্থিক সহায়তা সর্বোচ্চ ১০,০০০ টাকা
মৃত্যুকালীন সহায়তা ২ লক্ষ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.wb.gov.in
কৃষক বন্ধু প্রকল্প কী?
কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি নিবন্ধিত কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবারকে এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হয়।
কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কী?
কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ সরকার Verification প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর পরিচয়, জমির তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করা হবে।
এই যাচাইকরণের জন্য যে ফর্মটি ব্যবহার করা হচ্ছে সেটিই কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম (Krishak Bandhu Verification Form)।
কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF Download
নিচের লিঙ্কে ক্লিক করে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম (Krishak Bandhu Verification Form)-এর PDF ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
কৃষক বন্ধু ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র
কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ভেরিফিকেশনের সময় নিচে উল্লেখিত নথিগুলির অরিজিনাল কপি সঙ্গে রাখার পাশাপাশি পরিষ্কার জেরক্স কপি জমা দিতে হবে।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্ক পাসবই
- কম্পিউটার খতিয়ান / জমির রেকর্ড (ROR)
- ২০২৬ সালের ভোটার তালিকায় নাম থাকা পৃষ্ঠার কপি
- আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর
