WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৮ মে, অনলাইনে রেজাল্ট দেখে নিন
WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৮ মে, অনলাইনে রেজাল্ট দেখে নিন

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। গত ৩০ এপ্রিল প্রকাশিত পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ মে (শুক্রবার) মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে।
একনজরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সময়সূচি - WBBSE Madhyamik Result 2026 Official
পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন এবং তার কিছুক্ষণ পর থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
ফলাফল প্রকাশের তারিখ: ৮ মে, ২০২৬ (শুক্রবার)
সাংবাদিক বৈঠক: সকাল ৯টা ৩০ মিনিট
অনলাইনে রেজাল্ট দেখার সময়: সকাল ১০টা ১৫ মিনিট থেকে
ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ: সকাল ১০টা ৩০ মিনিট থেকে
এবছর মোট পরীক্ষার্থী: ৯,৭১,৩৪০ জন
সবচেয়ে দ্রুত ফলাফল জানতে সরাসরি result.edutips.in পোর্টালে ভিজিট করুন। সেখানে নির্দিষ্ট স্থানে আপনার রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) বসালেই নিমেষের মধ্যে মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে।

| WB Madhyamik Result 2026 সকাল ১০টা ১৫ মিনিটের পর থেকে | |
|---|---|
| ১. ওয়েবসাইটের মাধ্যমে: (result.edutips.in) | Check Result ↗ |
| ২. মোবাইল অ্যাপের মাধ্যমে: (EduTips App) | View App » |
স্মার্টফোনে রেজাল্ট দেখতে গুগল প্লে-স্টোর থেকে EduTips App ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন সহ সবার আগে রেজাল্টের আপডেট পাওয়া যাবে।
স্কুল থেকে মার্কশিট সংগ্রহ ও অন্যান্য তথ্য
মার্কশিট বিলি: ৮ মে সকাল ১০টা ৩০ মিনিট থেকে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বা তাঁদের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবেন। এরপর স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে।
নবম শ্রেণির রেজিস্ট্রেশন: একই দিনে ক্যাম্প অফিসগুলি থেকে নবম শ্রেণির (২০২৫) ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বিলি করা হবে।
জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার ফল হাতে পেতে চলা রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা! WBBSE Madhyamik Result 2026 Online Check Official Update.