Annapurna Yojana 2026: এই শর্ত না মানলে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না জেনে নিন।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

WB Annapurna Yojana: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য এক ঐতিহাসিক ও খুশির খবর সামনে এসেছে। মাননীয় রাজ্যপালের নির্দেশানুসারে, রাজ্য সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের (Department of Women & Child Development and Social Welfare) পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে “অন্নপূর্ণ যোজনা” প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

Annapurna Yojana 2026: এই শর্ত না মানলে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না জেনে নিন। 

পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সমাজে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করবে।

Annapurna Yojana 2026: এই শর্ত না মানলে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না জেনে নিন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা শর্তাবলী 

অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী মহিলাদের নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:

আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারী মহিলা কোনো স্থায়ী সরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়ত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই সুবিধা পাবেন না।

আয়কর (Income Tax) প্রদানকারী কোন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না।


লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ভেরিফিকেশন মাধ্যমে টাকা প্রদান

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় আনা হবে। তবে নিম্নলিখিত ক্ষেত্রে নাম বাদ দেওয়া হতে পারে:


কোন মৃত ব্যক্তির নামে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না এটা আইনত অপরাধ।

এছাড়াও যে সকল মহিলার ভোটার লিস্টে নাম নেই (SIR-2026 সমীক্ষা অনুযায়ী) তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

নাগরিকত্ব (সংশোধনী) আইন বা CAA-এর অধীনে যারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন বা আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন স্কিমের আওতায় আর্থিক সহায়তা জারি থাকবে।


কীভাবে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন করবেন?

যারা এই প্রকল্পে একদম নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান, তাঁরা আগামী ১ জুন, ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার নিজস্ব অফিশিয়াল পোর্টালে গিয়ে ঘরে বসেই সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীকে নিজের আধার কার্ড ও সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী পোর্টালে আপলোড করতে হবে। অনলাইনে এই প্রকল্পে আবেদনের জন্য কোনরকম টাকা লাগবে না।


আবেদনপত্র যাচাই ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া

আবেদনপত্র জমা করার পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে নতুন আবেদনপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও যাচাইয়ের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)। তাঁর সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে সংশ্লিষ্ট জেলার জেলা শাসক (District Magistrate – DM) আবেদনপত্রটির চূড়ান্ত অনুমোদন বা মঞ্জুরি প্রদান করবেন।


শহরাঞ্চলের ক্ষেত্রে আবেদনপত্র যাচাইয়ের মূল দায়িত্ব থাকবে মহকুমা শাসকের (SDO) ওপর। তবে কলকাতা পৌরসভা (KMC) এলাকার জন্য এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন কর্পোরেশনের নিজস্ব আধিকারিকরা। পরবর্তীতে যাচাই করা তালিকা অনুযায়ী, সাধারণ শহরাঞ্চলে জেলা শাসক (DM) এবং কলকাতা পৌরসভা এলাকায় KMC কমিশনার চূড়ান্ত অনুমোদন দেবেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের টাকা DBT এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে— উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার-সংযুক্ত (Aadhaar Linked) হতে হবে। আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে।


অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন শুরু হচ্ছে ১ জুন, ২০২৬

অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট  

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url