পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬ : আপনার জেলায় ভোট কত তারিখে? কোন দফায় ? জেনে নিন | West Bengal Bidhan Sabha Vote Kobe
West Bengal Election 2026 date: দীর্ঘ প্রতীক্ষার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কবে হবে? ২০২১ সালের মতো আট দফা নয়, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে মাত্র দুটি দফায়।
প্রথম দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, 2026। আর দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল 2026 ভোটগ্রহণ হবে। আর ভোটগণনা হবে আগামী ৪ মে। অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও সেদিনই ভোটগণনা হবে। তবে ওই রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে একদফায়।
আজ সেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন যে সাংবাদিক বৈঠক করেছে, তার হাইলাইটস দেখে নিন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ভোটের তারিখ ও জেলার নাম
প্রথম দফায় ভোট হবে কোন কোন জেলায়?
প্রথম দফায় ভোট হবে যে যে জেলা গুলিতে জেনে নিন
প্রথম দফায় ভোটের তারিখ: ২৩.০৪.২৬
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,
- আলিপুরদুয়ার, কোচবিহার,
- উত্তর দিনাজপুর,
- দক্ষিণ দিনাজপুর, মালদহ,
- মুর্শিদাবাদ, বীরভূম,
- পশ্চিম বর্ধমান, পুরুলিয়া,
- বাঁকুড়া, ঝাড়গ্রাম,
- পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর
দ্বিতীয় দফায় ভোট হবে কোন কোন জেলায়?
দ্বিতীয় দফায় ভোট হবে যে যে জেলা গুলিতে জেনে নিন
দ্বিতীয় দফা ভোটের তারিখ: ২৯.০৪.২৬
- কলকাতা, হাওড়া, নদিয়া,
- পূর্ব বর্ধমান, হুগলি,
- উত্তর ২৪ পরগনা,
- দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬ ভোটের ফলাফল কবে প্রকাশিত হবে?
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের রেজাল্ট বা ভোট গণনা হবে বা ফলাফল দেওয়া হবে আগামী ৪ মে,২০২৬ তারিখে।
