SIR নিয়ে চিন্তিত : SIR এ আপনার নামের পাশে Under Adjudication লেখা থাকলে কি করবেন ?
SIR এ আপনার নামের পাশে Under Adjudication লেখা থাকলে কি করবেন ?
পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এল নির্বাচন কমিশন।ভোটার তালিকায় কেবল নাম থাকলেই হবে না, নামের পাশে থাকা ‘রিমার্ক’ বা মন্তব্যের দিকেও নজর দেওয়া জরুরি। কমিশনের পোর্টালে স্ট্যাটাস চেক করার সময় আপনি মূলত তিন ধরনের সংকেত দেখতে পারেনSIR-এ নাম বাদ পড়লে কীভাবে ফিরিয়ে আনবেন? নাম বাদ গেলে কোথায় যাবেন? সহজ প্রক্রিয়া জানুন!
⭕SIR নিয়ে অনেকেই চিন্তিত.. SIR এ Under Adjudication কি?? 👇
![]() |
| SIR এ আপনার নামের পাশে Under Adjudication লেখা থাকলে কি করবেন |
এটা তেমন কিছুই নয়.... সোজা কথা আপনি যে কাগজ জমা দিয়েছেন সেইগুলো এখনও দেখা হয় নি। কাজ চলছে....
আবার সপ্তাহ দুই পর লিস্ট বের হবে তখন আপনার নাম থাকবে.... তাই চিন্তিত হবেন না
ড্রাফট লিস্টে নাম বের হবার পরে ১ কোটি ৪০ লক্ষ মানুষের নাম Logical Discrepancy ও Unmapped category তে পড়েছিল.... সেইগুলোর মধ্যে ৫০ লক্ষ মানুষের এখনও কাগজ দেখা হয় নি হ্যাঁ দেখা হয়নি...এরাই Under Adjudication.
আপনি চিন্তা তখনই করবেন যদি DELETE লেখা থাকে আপনার নামের পাশে...তাহলে আপনাকে শীঘ্রই জেলাশাসকের কাছে গিয়ে সমস্ত কাগজ নিয়ে আবেদন করতে হবে অথবা অনলাইন এ করতে হবে... নাহলে কোন চিন্তা নেই।
এই নিয়ে *** শুনে উস্কানি তে পা দিয়ে কিছু করতে যাবেন না.. ঠান্ডা মাথায় সব সমস্যার সমাধান হবে
নামের পাশে থাকা ‘স্ট্যাটাস’-এর অর্থ কী?
ভোটার তালিকায় কেবল নাম থাকলেই হবে না, নামের পাশে থাকা ‘রিমার্ক’ বা মন্তব্যের দিকেও নজর দেওয়া জরুরি। কমিশনের পোর্টালে স্ট্যাটাস চেক করার সময় আপনি মূলত তিন ধরনের সংকেত দেখতে পারেন:
Deleted (ডিলিটেড): যদি নামের পাশে এই শব্দটি থাকে, তবে বুঝতে হবে তালিকা থেকে ওই ব্যক্তির নাম চিরস্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে। সাধারণত মৃত্যুজনিত কারণে বা ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হলে এটি করা হয়।
কোনো সিম্বল না থাকলে: যদি নামের পাশে বিশেষ কোনো চিহ্ন বা মন্তব্য না থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। এর অর্থ আপনার সমস্ত তথ্য সঠিক এবং ‘Approved’ বা অনুমোদিত।
Adjudicate (অ্যাডজুডিকেট): এই স্ট্যাটাসটির অর্থ হলো সংশ্লিষ্ট ভোটারের তথ্য নিয়ে এখনো সংশয় রয়েছে। এটি বর্তমানে জেলা বিচারক বা ডিস্ট্রিক্ট জাজের রিভিউয়ের অধীনে আছে। সঠিক নথিপত্র প্রদর্শিত হলে মার্চ মাসে প্রকাশিতব্য সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকায় নাম উঠতে পারে।
NEXT: পশ্চিমবঙ্গ SIR 2026 এর চূড়ান্ত ভোটার তালিকা : নিজের নাম তালিকায় আছে কিনা এখনই দেখে নিন
নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা এখনই দেখে নিন
নাম খুঁজতে বা ভোটার তালিকা ডাউনলোড করতে ভিজিট করুন —
🔹 https://electoralsearch.eci.gov.in
EPIC (ভোটার আইডি) নম্বর দিয়ে সহজেই সার্চ করতে পারবেন।
এছাড়াও SMS এর মাধ্যমে জানতে চাইলে —
ECI <space> আপনার EPIC নম্বর* লিখে পাঠান *1950* নম্বরে।
NEXT: পশ্চিমবঙ্গ SIR 2026 এর চূড়ান্ত ভোটার তালিকা : নিজের নাম তালিকায় আছে কিনা এখনই দেখে নিন
